× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

মো.সরোয়ার হোসেন মিঠু

প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম

আপডেট: শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম

বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ
পদত্যাগকারী নেতারা বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পদে থেকে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। দলের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছেন। তবে বর্তমানে তাঁরা নিজেদের অবহেলিত ও অসহায় মনে করছেন।

মাদারীপুরের শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের চার নেতা দলীয় পদ ও সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তাঁদের সঙ্গে থাকা অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থকও দলীয় পদ ও সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফজলুল উলুম দাখিল মাদ্রাসার মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চার নেতা তাঁদের পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন ভান্ডারিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মোস্তফা মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক মো. আক্তার হোসেন সরদার, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. করিম হাওলাদার এবং একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সরদার।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতারা বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের পদে থেকে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। দলের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি মাঠপর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করেছেন। তবে বর্তমানে তাঁরা নিজেদের অবহেলিত ও অসহায় মনে করছেন।

তাঁদের অভিযোগ, দলের দুঃসময়ে মাঠপর্যায়ের নেতাকর্মীরা নানা প্রতিকূলতার মধ্যে থাকলেও তাঁদের খোঁজখবর নেওয়ার মতো কোনো নেতা নেই। বিপদের সময় পাশে দাঁড়ানোর মতো কাউকে তাঁরা পাচ্ছেন না।

পদত্যাগকারী নেতারা বলেন, “বড় বড় নেতারা বিদেশে আরাম-আয়েশে জীবন কাটাচ্ছেন, আর আমরা চরম অবহেলার মধ্যে রয়েছি। কোনো নেতাই এখন আর আমাদের খোঁজখবর রাখেন না। আমরা বিপদে পড়লেও দেখার কেউ নেই।”

তাঁদের ভাষ্য, দীর্ঘদিন দলের জন্য কাজ করার পরও বর্তমান পরিস্থিতিতে তাঁদের প্রতি যে অবহেলা করা হচ্ছে, তাতে তাঁরা হতাশ ও ক্ষুব্ধ। এ কারণে নিজেদের সিদ্ধান্তে ও স্বেচ্ছায় আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁরা বলেন, আমরা বিগত দিনে দলের জন্য কাজ করেছি। কিন্তু এখন আমাদের প্রতি যে অবহেলা করা হচ্ছে, তাতে আমরা হতাশ। তাই স্বজ্ঞানে ও স্বেচ্ছায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম ও পদ থেকে নিজেদের সরিয়ে নিয়েছি।

সংবাদ সম্মেলনে তাঁরা আরও বলেন, আমরা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছি। এখন থেকে আওয়ামী লীগের কোনো কার্যক্রমের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই।

চার নেতার পদত্যাগের ঘোষণার পর সংবাদ সম্মেলনে উপস্থিত তাঁদের অনুসারী নেতাকর্মী ও সমর্থকরাও আওয়ামী লীগের দলীয় পদ ও সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তাঁদের দাবি, তাঁরাও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন।

চার নেতার একযোগে পদত্যাগ এবং তাঁদের সঙ্গে অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থকের দলীয় পদ ও সদস্যপদ ছাড়ার ঘোষণায় শিবচরের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে নানা আলোচনা হলেও পদত্যাগকারী নেতাদের অভিযোগ ও পদত্যাগের বিষয়ে শিবচর উপজেলা আওয়ামী লীগ কিংবা ভান্ডারিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

একসঙ্গে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের চার নেতার পদত্যাগ এবং তাঁদের সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের দলীয় কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


মন্তব্য করুন

  • ভাইরাল হয়ে বেড়েছে বিক্রি, স্থায়িত্ব নিয়ে রয়েছে নানা পরিকল্পনাও

    ভাইরাল হয়ে বেড়েছে বিক্রি, স্থায়িত্ব নিয়ে রয়েছে নানা পরিকল্পনাও

  • শিবচরে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির স্বাগত

    শিবচরে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির স্বাগত

  • শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

    শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

  • ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন

    ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন

  • শিবচরে ছাত্রদলের আহব্বায়ক তুরাগ খানের পিতার ২য় মৃত্যুবার্ষিকী পালন

    শিবচরে ছাত্রদলের আহব্বায়ক তুরাগ খানের পিতার ২য় মৃত্যুবার্ষিকী পালন

  • মাদারীপুরে শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

    মাদারীপুরে শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবীন বরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

  • শিবচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

    শিবচরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

    ইউরোপের স্বপ্নে লিবিয়ায় জিম্মি শিবচরের মেহেদী, কাঁদছে পরিবার

  • কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

    কালকিনি থানার সামনেই শেখ হাসিনার জন্মদিনের পোস্টার টাঙালেন ওয়ারেন্টভুক্ত আসামি!

সব খবর

  • ভাইরাল হয়ে বেড়েছে বিক্রি, স্থায়িত্ব নিয়ে রয়েছে নানা পরিকল্পনাও

    ভাইরাল হয়ে বেড়েছে বিক্রি, স্থায়িত্ব নিয়ে রয়েছে নানা পরিকল্পনাও

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

  • শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুনায়েদ চোকদার এর উপর হামলা

    শিবচর উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুনায়েদ চোকদার এর উপর হামলা

সব খবর

আরও পড়ুন

শিবচরে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির স্বাগত

শিবচরে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির স্বাগত

শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

শিবচরে নাশকতার সন্দেহে যুবলীগ নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর,মোবাইলে নাশকতাসংক্রান্ত ছবি-ভিডিও থাকার দাবি ছাত্রদল নেতাকর্মীদের

ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন

ভোটকেন্দ্র সরানোর উদ্যোগে ক্ষোভ, সাত গ্রামের মানুষের মানববন্ধন-অনশন

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team